Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
নিচের কোন জাতি বাংলায় আগে প্রবেশ করে?
নিচের কোন জাতি বাংলায় আগে প্রবেশ করে?
ক)
অস্ট্রিকখ)
নেগ্রিটোগ)
দ্রাবিড়ঘ)
অস্ট্রালয়েডExplanation
• প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা বাঙলায় বাস করতো তারা হলোঃ - অস্ট্রিক, - দ্রাবিড়, - নেগ্রিটো ও - ভোটচীনীয়। - ভারতে বা বাংলায় মানুষের উদ্ভব হয়নি, আগমন হয়েছিল। - প্রথমে আসে নেগ্রিটো সম্প্রদায়ের মানুষ। এরা প্রাগৈতিহাসিক যুগে স্থলপথে আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে। - এরপর পর্যায়ক্রমে প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রিক ও দ্রাবিড় জাতির আগমন ঘটে। - দ্রাবিড় জাতি এসে অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। - দ্রাবিড় আগমনের সমসাময়িককালে ভোটচীনীয় বা মঙ্গোলীয় জাতির আগমন ঘটে। - অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে গড়ে ওঠে (অস্ট্রিক) বাঙালি জাতি। যাদেরকে নিষাদ জাতিও বলা হয়। - এরপর খ্রীষ্টপূর্ব ১৫০০ শতকে ভারতবর্ষে (বাংলায়) আর্যরা প্রবেশ করে এবং অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। - এভাবে আর্য ও অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন সংকর জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে। - যারা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়। অনেকের মতে, বাঙালিরা সংকর জাতিগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙালিদের দেহ গড়নে আদি তে অস্ট্রেলীয় জাতিগোষ্ঠীর সাথে মিল রয়েছে। - BOU অনুসারে- এ অঞ্চলে প্রথম অস্ট্রিক জনগোষ্ঠীর লোকরা আসে এবং সেটি সম্ভবত পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে। সরকারি সাইট শিক্ষক বাতায়ন অনুসারে - এ অঞ্চলে প্রথম আসে নিগ্রপ্রতিম খর্বাকায় মানুষ, যাদেরকে নেগ্রিটো বলা হয়।Related questions
প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?গুপ্ত রাজবংশের আমলে বাংলার রাজধানীর নাম কী?চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদটি কোন দুটী নদীর মধ্যবর্তী স্থানে অবস্হিত?প্রাচীন যুগ বলা হয়ে থাকে কোন সময় কে?বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?কত সালে প্রাচীনতম পুণ্ড্রনগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়?বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?নিচের কোন স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে?
