Subject

    বাংলা সাহিত্য

    Topic

    ছদ্মনাম ও উপাধি

    নিচের কোন জন 'শিশু সাহিত্যিক' হিসেবে সমাদৃত ?

    ক)
    জহির রায়হান
    খ)
    মুনীর চৌধুরী
    গ)
    হাবিবুর রহমান
    ঘ)
    শহীদুল্লা কায়সার

    Explanation

    হাবীবুর রহমান একজন বাংলাদেশি সাংবাদিক, কবি এবং শিশুসাহিত্যিক। - তিনি একটি কাব্যগ্রন্থ, একটি সম্পাদনা, নয়টি শিশুসাহিত্য এবং চারটি অনুবাদ গ্রন্থ রচনা করেন। - শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ✔ তাঁর রচিত শিশুসাহিত্য: - আগডুম-বাগডুম (প্রথম ও দ্বিতীয় খণ্ড, ১৯৬২), - সাগর পারের রূপকথা (১৯৬২), - বিজন বনের রাজকন্যা (১৯৬১), - লেজ দিয়ে যায় চেনা (১৯৬৩), - বনে বাদাড়ে (১৯৬৩), - পুতুলের মিউজিয়াম (১৯৬৩), - গল্পের ফুলঝুরি (১৯৬৩), - হীরা মতি পান্না (১৯৬৭), - বনমোরগের বাসা (১৯৭৫) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors