Subject
সাধারণ বিজ্ঞান
Topic
চিকিৎসা
নিচের কোনটি হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
নিচের কোনটি হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক)
ওপেন হার্ট সার্জারিখ)
এনজিওপ্লাস্টিগ)
পেসমেকারঘ)
উপরের সবগুলোইExplanation
- হৃদরোগের চিকিৎসায় পেসমেকার, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি, এবং এনজিওপ্লাস্টি ব্যবহৃত হয়। পেসমেকার: - এটি হৃৎপিন্ডের স্বাভাবিক স্পন্দন বজায় রাখতে সাহায্য করে। - পেসমেকার একটি ছোট যন্ত্র যা বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে হৃৎস্পন্দনের ছন্দ বজায় রাখে। ওপেন হার্ট সার্জারি: - যখন শল্যচিকিৎসক রোগীর বুক কেটে হৃৎপিন্ডে সরাসরি অস্ত্রোপচার করেন, এটি ওপেন হার্ট সার্জারি নামে পরিচিত। - এই প্রক্রিয়াটি সাধারণত গুরুতর হার্ট সমস্যার জন্য ব্যবহৃত হয়। এনজিওপ্লাস্টি: - এটি একটি পদ্ধতি যেখানে বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই সংকীর্ণ বা রূদ্ধ করোনারি ধমনীকে পুনরায় প্রশস্ত করা হয়, যাতে রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। - এর মূল উদ্দেশ্য হলো সংকীর্ণ বা বন্ধ ধমনীর মাধ্যমে হৃৎপিন্ডে পর্যাপ্ত অক্সিজেন (O2) সরবরাহ নিশ্চিত করা, ফলে হৃৎপিন্ড এবং দেহ সচল থাকে। - এনজিওপ্লাস্টি বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাকসহ অন্যান্য মারাত্মক হার্ট রোগ থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায়। - ১৯৭৭ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের ডাঃ অ্যানডেস গয়েন জিগ সর্বপ্রথম এ পদ্ধতি প্রয়োগ করবেন।Related questions
পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান।শহরটির নামআলট্রাসনোগ্রাফি কি?যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো -অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়-ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমনের জন্য?নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানব দেহের-কোন ভিটামিন এর প্রভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পূর্ণ হয়?
