Subject

    বীমা কর্পোরেশন

    Topic

    সাধারণ বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী -২০১৯

    নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?

    ক)
    Excel
    খ)
    SQL
    গ)
    Power Point
    ঘ)
    Visual Studio

    Explanation

    স্প্রেড শব্দের অর্থ ছড়ানো আর শিট অর্থ পাতা। সুতরাং স্প্রেডশিট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। গ্রাফ কাগজের মতো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ছোট ছোট আয়তকার ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলে। এক্সেলের সুবিশাল স্প্রেডশিটটিতে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায় এবং গাণিতিক পরিগণনা করা যায়। অর্থাৎ এ প্রোগ্রামের সাহায্যে একটি সুবিশাল পৃষ্ঠাকে কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত করে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে বিশ্লেষণ করা যায় বিধায় একে স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয়। সাধারণত লোটাস ১-২-৩, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামগুলো স্প্রেডশিট প্রোগ্রাম হিসেবে পরিচিত। কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম চালু করলে প্রথমেই একটি ওয়াকশিট ওপেন হয়। এক্সেলের একটি ওয়ার্কশিটে ১৬৮৮৪টি কলাম এবং ১০৪৮৫৭৬টি রো থাকে। SQL= ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। Power Point = মাইক্রোসফট প্রেজেন্টেশন প্রোগ্রাম Visual Studio = এটি কোড ইডিটর

    Find Tutors

    View all Tutors