Subject
বাংলা ভাষা
Topic
প্রকৃতি ও প্রত্যয়
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
ক)
কুসুমিতখ)
মিঠাইগ)
চোরাঘ)
চোখাExplanation
• তদ্ধিত প্রত্যয়: শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। • সংস্কৃত তদ্ধিত প্রত্যয়: ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে । যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য। • সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়: - তেজঃ + বিন = তেজস্বী, - পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক, - কুসুম + ইত = কুসুমিত , - সর্বজন + নীন = সর্বজনীন, - নীল + ইমন = নীলিমা ইত্যাদি। অন্যদিকে, চোরা, চোখা, মিঠাই- বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। - 'চোরা ' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: 'চোর + আ'। - 'চোখা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: 'চোখ + আ'। - ‘মিঠাই’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: 'মিঠা + আই'।Related questions
'ঈয়ান' -এর স্ত্রীবাচক প্রত্যয় কোনটি ?'বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?বাংলা ভাষায় 'ত্ব' যে ধরনের ব্যাকরণিক উপাদান–'শারীরিক' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?'তবলচি' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?উৎকর্ষতা' কী কারণে অশুদ্ধ?'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
