Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার (ক্যাশ) - ০২.০৬.২০২৩

    নিচের কোনটি শব্দের পরে বসে?

    ক)
    বিভক্তি
    খ)
    অনুসর্গ
    গ)
    প্রত্যয়
    ঘ)
    ক ও খ উভয়ই

    Explanation

    - অনুসর্গ ও বিভক্তি শব্দের পরে বসে। - বাক্য ব্যবহৃত শব্দ বা শব্দগুলোর কারক চিহ্নিত করার জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, তাকে বিভক্তি বলে। - যেমন: লোকে কি না বলে! এখানে ‘লোক+এ’ এর মধ্যে 'এ' হলো বিভক্তি, যা শব্দের পরে বসেছে। - বিভক্তি দুই প্রকার - ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি - 'করলাম' শব্দে 'লাম' শব্দাংশটি হলো ক্রিয়া বিভক্তির উদাহরণ। - 'কৃষকের' শব্দে 'এর' শব্দাংশটি হলো কারক বিভক্তির উদাহরণ। - অনুসর্গ, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কীত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। - যেমন: সে কাজ ছাড়া কিছুই বোঝে না। বাক্যটিতে ‘ছাড়া' একটি অনুসর্গ, যা শব্দের পরে বসেছে। অন্যদিকে, যেসব শব্দাংশ ধাতু বা শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন: • √ডুব + অন্ত = ডুবন্ত, • মনু + ষ্ণ = মানব, • এক+ইক = ঐকিক ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors