Subject

    বাংলা ভাষা

    Topic

    শব্দের শ্রেনীবিভাগ

    নিচের কোনটি রূঢ়ি শব্দ?

    ক)
    চালক
    খ)
    পাঞ্জাবি
    গ)
    জলধি
    ঘ)
    মহাযাত্রা

    Explanation

    'পাঞ্জাবি' শব্দটি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ: যেসব শব্দ গঠনের উপাদান অর্থাৎ প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: - 'সন্দেশ' শব্দটির প্রকৃতি-প্রত্যয় (সম্ + দেশ) অনুসারে অর্থ হলো সংবাদ। কিন্তু সন্দেশ বলতে আমরা বুঝি এক ধরনের মিষ্টি। - 'হস্তী' বলতে এক বিশেষ পশুকে বোঝায়। কিন্তু প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ হলো হাত আছে যার। - ‘বাঁশি” বলতে বোঝায় এক ধরনের বাদ্যযন্ত্র। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ হলো, বাঁশ দিয়ে তৈরি বস্তু তেমনই – পাঞ্জাবি , প্রবীণ, তৈল, গবেষণা ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors