-যে-সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। -অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। -উদাহরণ- গায়ক, চালক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র ইত্যদি। -এখানে বাবুয়ানা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ বাবুর ভাব।