Subject
বাংলা ভাষা
Topic
শব্দের শ্রেনীবিভাগ
নিচের কোনটি যৌগিক শব্দ?
নিচের কোনটি যৌগিক শব্দ?
ক)
প্রবীণখ)
জেঠামিগ)
সরোজঘ)
মিতালিExplanation
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন: মিতা+আলি = মিতালি। এখানে ‘মিতা' অর্থ বন্ধু, সখা, সুহৃদ; ‘মিতালি’ অর্থ মিত্রতা, সখ্য, বন্ধুত্ব। সুতরাং, ‘মিতালি’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, যা যৌগিক শব্দের সকল শর্ত পূরণ করেছে। -'প্রবীণ’ শব্দটির প্রকৃত অর্থ প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু ‘প্রবীণ’ শব্দটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়, যা রূঢ়ি শব্দ। -সরোবরে জন্মে যা- সরোজ; শৈবাল, শালুক, পদ্ম প্রভৃতি নানাবিধ উদ্ভিদ সরোবরে জন্মে। কিন্তু ‘সরোজ’ শব্দটি একমাত্র ‘পদ্ম’ অর্থে ব্যবহৃত হয়, যা যোগরূঢ় শব্দ। -জেঠা+আমি = জেঠামি। ‘জেঠা’ শব্দটির অর্থ পিতার বড় ভাই। কিন্তু ‘জেঠামি’ শব্দটি দ্বারা নিন্দা জ্ঞাপনে মাতব্বরি বা পাকামি অর্থে ব্যবহৃত হয়, যা রূঢ়ি শব্দ।Related questions
যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?মৌলিক শব্দ কোনটি?‘উপগ্রহ’- শব্দটি কি উপায়ে গঠিত শব্দ?'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?কোনটি সাধিত শব্দ নয়?বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষন সাপেক্ষ নয়?বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে?
