Subject
বাংলা সাহিত্য
Topic
মীর মশাররফ হোসেন
নিচের কোনটি মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা?
নিচের কোনটি মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা?
ক)
হিতকরীখ)
সম্বাদ প্রভাকরগ)
পয়গামঘ)
স্বদেশExplanation
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক বা গদ্য লেখক, নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তিনি কাব্য, নাটক, প্রহসন, উপন্যাস ও প্রবন্ধ রচনা করে। আধুনিক বাংলা সাহিত্যে মুসলিম রচিত সমৃদ্ধ ধারা প্রবর্তন করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক হিসেবে খ্যাতি অর্জন করেন। - মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - ছদ্মনাম গাজী মিয়া। - তাঁর সাহিত্য গুরু কাঙাল হরিনাথ। - তিনি কলকাতার ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও কুমারখালির ‘গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৬৩) পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন । - তিনি ‘আজিজননেহার' (১৮৭৪) ও ‘হিতকরী’ (১৮৯০) পত্রিকার সম্পাদক ছিলেন। - তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। (১৯১১- উচ্চ মাধ্যমিক বাংলা অনুসারে), (১৯১২- বাংলা একাডেমি চরিতাভিধান অনুসারে)Related questions
মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?‘বিষাদ সিন্ধু’ উপন্যাস কতটি পর্বে বিভক্ত?নিচের কোনটি মীর মশাররফ হোসেন রচিত নাটক নয়?'ফাঁস কাগজ' প্রহসনটি কে রচনা করেন?নিচের কোনটি মীর মশাররফ হোসনের রচনা-'বিষাদসিন্ধু' উপন্যাসের অধ্যায় কয়টি?মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
