Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মধ্যযুগ

    নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা?

    ক)
    মঙ্গল কাব্য
    খ)
    রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান
    গ)
    অনুবাদ সাহিত্য
    ঘ)
    বৈষ্ণব পদাবলী

    Explanation

    বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। বলা হয়ে থাকে, যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য-কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল;যে কাব্য মঙ্গলাধার, এমন কি, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গলকাব্য। - মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম শাখা মনসামঙ্গল। সর্প দেবী মনসা/পদ্মাবতীর কাহিনী অবলম্বনে রচিত। - দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য ধারার কবি। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা। - ক্ষেমানন্দ ছিলেন মনসামঙ্গলের জনপ্রিয় কবি। - মঙ্গলকাব্য প্রধানত ২ প্রকার। যথাঃ পৌরাণিক মঙ্গল ও লৌকিক মঙ্গল। - মঙ্গলকাব্যের অংশ ৫টি যথাঃ বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড, শ্রুতিফল। কোন কোন মতে মঙ্গল কাব্যের বিষয়বস্তু ৪টি অংশে বিভক্ত। যথা- বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড এবং নরখণ্ড ও আখ্যায়িকা। - মঙ্গলকাব্যের প্রভাব বেশি মনসা ও চণ্ডী দেবতার, তবে এর মূলধারা মনসা, চণ্ডী, অন্নদামঙ্গল। - এর অপ্রধান শাখা আছে- ২টি যথাঃ ধর্মমঙ্গল, শিবমঙ্গল/ কালিকামঙ্গল।

    Find Tutors

    View all Tutors