Subject
সাধারণ বিজ্ঞান
Topic
ভাইরাস ও ব্যাকটেরিয়া
নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
ক)
দেহের অভ্যন্তরের বিপাকীয় এনজাইম উপস্থিতখ)
এরা অকোষীয়গ)
এদের জেনেটিক রিকম্বিনেশন ঘটেঘ)
জীব কোষের বাইরের নিষ্ক্রিয় থাকেExplanation
ভাইরাসে জীব বৈশিষ্ট্য - ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে। - পোষক কোষের অভ্যন্তরে এরা সংখ্যাবৃদ্ধি করতে পারে। - এতে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। - ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। - নতুন সৃষ্ট ভাইরাসে মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে। ভাইরাসে জড় বৈশিষ্ট্য - ভাইরাস অকোষীয়। এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লী, কোষ প্রাচীর, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ইত্যাদি থাকে না। - এদের বিপাকীয় এনজাইম এবং পুষ্টি প্রক্রিয়া অনুপস্থিত। - এদের কোন জৈবিক কার্যকলাপ যেমন প্রজনন অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না। - ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় এবং তলানিও করা যায়। - জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় থাকে। সূত্রঃউদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি ।Related questions
কবে এবং কোথায় এইডস রোগী চিহ্নিত হয়?ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে কোন দেশ?Which machine tool is used for detecting corona virus?নিচের কোনটি অণুজীব?পেপটিক আলসার সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?গঠনের দিক থেকে ভাইরাস কতটি অংশে বিভক্ত?সর্বপ্রথম " ম্যালেরিয়া " শব্দটি প্রয়োগ করেন কে ?নিচের কোন রোগটির জন্য ব্যাকটেরিয়া দায়ী?
