- ভূ-পৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে। - উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বতকে চার ভাগে ভাগ করা যায়। যথা: ১) ভঙ্গিল পর্বত ২) আগ্নেয় পর্বত ৩) চ্যুতি-স্তূপ পর্বত ও ৪) উত্থিত ক্ষয়জাত পর্বত। - কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে, তাকে ভঙ্গিল পর্বত বলে। এর প্রধান বৈশিষ্ট্য— ভাঁজ। ভঙ্গিল পর্বত গুলো হচ্ছেঃ - এশিয়ার হিমালয়, - ইউরোপের আল্পস, - উত্তর আমেরিকার রকি, - দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত। চ্যুতি-স্তূপ পর্বত- জার্মানির ব্ল্যাক ফরেস্ট ।