Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
প্রাচীন যুগ ও মধ্যযুগ
নিচের কোনটি বৈষ্ণব সাহিত্যের প্রকার নয়?
নিচের কোনটি বৈষ্ণব সাহিত্যের প্রকার নয়?
ক)
জীবনীকাব্যখ)
বৈষ্ণবশাস্ত্রগ)
প্রণয়োপাখ্যানঘ)
পদাবলিExplanation
বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার। যথাঃ জীবনীকাব্য, বৈষ্ণবশাস্ত্র, পদাবলি। অন্যদিকে প্রণয়োপাখ্যান হলো মুসলিম সাহিত্যিকদের দ্বারা অনূদিত রোমান্টিক কাব্য। - বৈষ্ণব পদাবলির অধিকাংশই রচিত হয়েছে ব্রজবুলি নামে এক কৃত্রিম মিশ্র কবি ভাষায়। - বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস। “এমন পিরীতি কভু নাহি দেখি স্তনি। পরানে পরাণ বান্ধা আপনা আপনি।” - বাঙ্গালি বৈষ্ণব সাহিত্যের রস ও আনন্দের সংবাদ পেয়েছে চণ্ডীদাসের পদাবলি থেকে। - চৈতন্যদেব তাঁর পদাবলি শুনে মোহিত হতেন। - বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল। উল্লেখযোগ্য পঙক্তি : - কলঙ্কের ডালি মাথায় করিয়া আনল ভেজাই ঘরে। - তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। - সই কে শুনাইল শ্যাম নাম। - সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই - সই কেমনে ধরিব হিয়া আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। - দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আধ তিল না দেখিলে যায় যে মরিয়া।Related questions
বৈষ্ণব পদাবলীর প্রধান উপজীব্য কী?বৈষ্ণব ধারার প্রথম সাহিত্য কোনটি?শ্রী কৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে?কত শতকে বৈষ্ণব পদাবলির বিকাশ ঘটে?বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্য জীবনী কোনটি?কোনটি চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ?'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে কতটি শ্লোক রয়েছে?বাংলা সাহিত্যের চৈতন্য যুগের সময়কাল?
