Subject

    বাংলা ভাষা

    Topic

    সন্ধি

    নিচের কোনটি বিসর্গ সন্ধিযোগে গঠিত শব্দ?

    ক)
    যথার্থ
    খ)
    মনস্কাম
    গ)
    ফনীন্দ্র
    ঘ)
    নরাধম

    Explanation

    • বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা- ১. র্-জাত বিসর্গ। ২. স্-জাত বিসর্গ। সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘সৃ’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়। যেমন: • র্-জাত বিসর্গ: নির্>নিঃ; দুর্>দুঃ, অন্তর্>অন্তঃ ইত্যাদি। • স্-জাত বিসর্গ: সরস্>সরঃ; মনস্>মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি। বিসর্গ সন্ধির বৈশিষ্ট্য হলো সন্ধির ফলে র্-জাত বিসর্গের ‘র’ এবং স্-জাত বিসর্গের ‘স’ অনেক ক্ষেত্রে লোপ পেয়ে আবার ‘র’ এবং ‘স’ ফিরে আসে। - র্-জাত বিসর্গ সন্ধি হলো: অন্তঃ + গত = অন্তর্গত। - স্-জাত বিসর্গ সন্ধি হলো: মনঃ + কাম + মনস্কাম । অন্যদিকে, • স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি। স্বরসন্ধিযোগে গঠিত শব্দ আ + অ = আ; যথা+অর্থ = যথার্থ। অ + অ = আ; নর+অধম = নরাধম। ঈ + ই = ঈ; ফনী + ইন্দ্র = ফনীন্দ্র।

    Find Tutors

    View all Tutors