Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলা সাহিত্যের যুগ
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
ক)
ইছামতিখ)
মেঘমল্লারগ)
মৌরিফুলঘ)
যাত্রাবদলExplanation
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘ইছামতি’ (১৯৫০)। -ইছামতি নদীকে কেন্দ্র করে বিভূতিভূষণের জন্মস্থান বারাকপুর তথা নিশ্চিন্দিপুরের মোল্লাহাটি নীলকুঠির কথা উপন্যাসে বিধৃত হয়েছে। -উনিশ শতকের নীলবিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান-পতনের মর্মন্তুদ ইতিহাস, ইছামতি নদীর তীরবর্তী গ্রামে প্রচলিত সংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে নারী জাগরণ, ইংরেজ শাসকদের প্রভাবে কৃষিনির্ভর বাঙালির বাণিজ্য চেতনা ও নীলচাষের প্রতিবাদ প্রভৃতি উপন্যাসের আলেখ্য। -তিনি এ উপন্যাসের জন্য ‘রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। উ -উল্লেখ্য, এ মোল্লাহাটি নীলকুঠির অত্যাচারকে অবলম্বন করে ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র ‘নীলদর্পণ' নাটকটি রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ: ‘মেঘমাল্লার’ (১৯৩১), ‘মৌরীফুল' (১৯৩২), ‘যাত্রাবদল’ (১৯৩৪), ‘জন্ম ও মৃত্যু (১৯৩৭), ‘কিন্নর দল' (১৯৩৮), ‘নবাগত’ (১৯৪৪), ‘তালনবমী’ (১৯৪৪), ‘বিধুমাস্টার' (১৯৪৫), ‘মুখোশ ও মুখশ্রী' (১৯৪৭), ‘সুলোচনা’ (১৯৬৩)।Related questions
নেমেসিস কোন জাতীয় রচনা?'নেমেসিস' নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ?রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা-'আমার যত গ্লানি' উপন্যাসের রচয়িতা কে ?বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্রবর্তক কে?বাংলা ভাষায় পূর্ব স্তরের নাম কী"ধন্যধান্যে পুষ্পে ভরা" দেশাত্মবোধক গানটির রচয়িতা কে ?'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে ?
