Subject

    Govt.Jobs

    Topic

    ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী (কর্মকর্তা / প্রকাশনা কর্মকর্তা) - ২০.১০.২০২৩

    নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?

    ক)
    অর্থের সময়মূল্য
    খ)
    বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য
    গ)
    মূলধন বাজেটিং
    ঘ)
    বাট্টার হার নির্ধারণ

    Explanation

    - মূলধন বাজেটিং হলো কোন ফার্মের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। সংকীর্ণ অর্থে, ফার্মের দালানকোঠা, জমি, যন্ত্রপাতি প্রভৃতি স্থায়ী সম্পত্তি ক্রয়ের মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। - সাধারণত কোন ফার্ম এর মূলধন বাজেটিং সিদ্ধান্তে স্থায়ী বা দীর্ঘমেয়াদী সম্পদের সংযোজন, বিয়োজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপন প্রভৃতি বিষয়সমূহ অন্তর্ভুক্ত। - অর্থাৎ, মূলধন বাজেটিং হচ্ছে একটি বিনিয়োগ মূল্যায়ন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি ফার্ম তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন লাভজনক দীর্ঘমেয়াদী সম্পদ ও প্রকল্পে বিনিয়োগ করে থাকে । - তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা থেকে আরম্ভ করে বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটাই মূলধন বাজেটিং এর আওতাভুক্ত। - মূলধন বাজেটিং এর বিকল্পরূপে মূলধন ব্যয় সিদ্ধান্ত, মূলধন খরচ ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি নামগুলোকে ব্যবহার করা যায়।

    Find Tutors

    View all Tutors