Subject

    Bank Exam

    Topic

    Joint Recruitment Test for 5 Banks - (Cash) - 25.03.2022

    নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?

    ক)
    সংশপ্তক
    খ)
    ক্রীতদাসের হাসি
    গ)
    চিলেকোঠার সেপাই
    ঘ)
    একটি কালো মেয়ের কথা

    Explanation

    ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাঁর সর্বশেষ উপন্যাস ১৯৭১ ।' - সুতপার তপস্যা 'ও 'একটি কালো মেয়ের কথা' নামে দুটি কাহিনীর সংযোগে রচিত '১৯৭১' উপন্যাসটি ১৯৭২ সালে প্রকাশিত হয় । - 'একটি কালো মেয়ের কথা ' অংশের কেন্দ্রীয় চরিত্র নাজমার মাধ্যমে একাত্তরের হাজার হাজার নারীর চরিত্র পরিস্ফুটিত হয়েছে । এ অংশে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ সময়কালে গ্রামীণ জীবনের চালচিত্র ,বাংলাদেশিদের ত্যাগ ও সংগ্রামের অনন্যতা .১৯৬৫ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতাকে উপজীব্য করে রচনা করেন 'সুতপার তপস্যা ' অংশটি । - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত কাল থেকে বায়ান্ন্র ভাষা আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের সামাজিক -রাজনৈতিক -অর্থনৈতিক পরিবর্তন ও রুপান্তরকে নিয়ে শহীদুল্লা কায়সার রচনা করেন উপন্যাস 'সংশপ্তক ' । - শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি ' । - ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই ' ।

    Find Tutors

    View all Tutors