Subject

    Bank Exam

    Topic

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক (অফিসার ক্যাশ/টেলর) - ২৪.০৫.২০২৪

    নিচের কোনটি বন্দে আলি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ?

    ক)
    কুঁচবরন কন্যা
    খ)
    কামাল আতাতুর্ক
    গ)
    মেঘকুমারী
    ঘ)
    সবকটি

    Explanation

    - বন্দে আলী মিয়া ১৯০৬ সালে পাবনা জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন। - বন্দে আলী মিয়া ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। - তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। - তিনি প্রথম ‘ইসলাম দর্শন’ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। শিশুসাহিত্যে অবদানের জন্য যে সকল পুরস্কার লাভ করেন : - বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), - প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং - উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন। তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো হলো: - 'চোর জামাই' (১৯২৭), - ' মেঘকুমারী' (১৯৩২), - 'মৃগপরী' (১৯৩৭), - 'বোকা জামাই' (১৯৩৭), - 'কামাল আতাতুর্ক' (১৯৪০), - 'ডাইনী বউ' (১৯৫৯), - 'রূপকথা' (১৯৬০), - ' কুঁচবরণ কন্যা' (১৯৬০), - 'ছোটদের নজরুল' (১৯৬০), - 'শিয়াল পণ্ডিতের পাঠশালা' (১৯৬৩)। তাঁর রচিত কাব্য: - 'ময়নামতির চর' (১৯৩২), - 'অনুরাগ' (১৯৩২), - 'পদ্মা নদীর চর' (১৯৫৩), - 'মধুমতীর চর' (১৯৫৩), - 'ধরিত্রী' (১৯৭৫)। তাঁর রচিত উপন্যাস: - 'বসন্ত জাগ্রত দ্বারে' (১৯৩১), - 'শেষ লগ্ন' (১৯৪১), - 'অরণ্য গোধূলি' (১৯৪৯), - 'নীড়ভ্রষ্ট' (১৯৫৮)।

    Find Tutors

    View all Tutors