যে সকল কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ পরিবেশের ভৌত রাসায়নিক এবং জৈবিক উপাদান সমূহের এমন প্রত্যক্ষ বা পরোক্ষ পরিবর্তন করে যা ক্ষতির কারণ হয় তাকে দূষক বলে। -যে সকল দূষক সরাসরি উৎস থেকে আসে তাদের প্রাইমারি দূষক বলে। যেমন: কার্বন ডাই অক্সাইড (CO 2 ), কার্বন মনো-অক্সাইড (CO), নাইট্রিক অক্সাইড (NO), সালফার ডাই-অক্সাইড (SO 2 ) ইত্যাদি। অপরদিকে, প্রাইমারি দূষক থেকে উৎপাদিত দূষণগুলোকে সেকেন্ডারি দূষণ বলে। যেমন: ওজোন (O 3 ), সালফার ট্রাই-অক্সাইড (SO 3 ), ডাইনাইট্রোজেন পেন্টা-অক্সাইড (N 2 O 5 ) ইত্যাদি।