Subject

    নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

    Topic

    মুল্যবোধ

    নিচের কোনটি পরিবর্তনশীল?

    ক)
    মূল্যবোধ
    খ)
    নৈতিকতা
    গ)
    সুশাসন
    ঘ)
    উপরের কোনটি নয়।

    Explanation

    মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোর ও পরিবর্তন সাধিত হয়। অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন । যেমন - বাল্যবিবাহ, সতীদাহ প্রথা। আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। আক্ষরিক অর্থে- মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান । সহজ কথায় বলা যায়, ভাল-মন্দ, ঠিক-বেঠিক ,কাঙ্ক্ষিত -অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। এ . ডব্লিউ .পামফ্রে বলেন, "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ। " ফ্রাঙ্কেল বলেন, " মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ"

    Find Tutors

    View all Tutors