Subject

    বাংলা ভাষা

    Topic

    সন্ধি

    নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

    ক)
    পতৎ +অঞ্জলি=পতঞ্জলি
    খ)
    সম+কার=সংস্কার
    গ)
    বিপদ+সংকুল=বিপদসংকুল
    ঘ)
    পরি+কার=পরিস্কার

    Explanation

    যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়। নিপাতনে সিদ্ধ তৎসম "স্বরসন্ধি" গুলো হলো- কুল+অটা= কুলটা, গো+অক্ষ= গবাক্ষ, প্র+ঊঢ়= প্রৌঢ়, অন্য+অন্য= অন্যান্য, মার্ত+অণ্ড= মার্তণ্ড, শুদ্ধ+ওদন= শুদ্ধোদন। নিপাতনে সিদ্ধ তৎসম "ব্যঞ্জনসন্ধি" গুলো হলো- আ+চর্য= আশ্চর্য, গো+পদ= গোষ্পদ, বন+পতি= বনস্পতি, বৃহৎ+পতি= বৃহস্পতি, তৎ+কর= তস্কর, পর+পর= পরস্পর, মনস্+ঈষা= মনীষা, ষট্+দশ= ষোড়শ, এক+দশ= একাদশ, পতৎ+অঞ্জলি= পতঞ্জলি।

    Find Tutors

    View all Tutors