Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    নিচের কোনটি `নঞ্' তৎপুরুষ সমাসের উদাহরণ?

    ক)
    তেলেভাজা
    খ)
    চন্দনচর্চিত
    গ)
    বেতাল
    ঘ)
    বাঁদরনাচ

    Explanation

    - 'বেতাল = তাল নেই যার' এটি নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ। না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: - না আচার= অনাচার, - না কাতর= অকাতর। এরূপ- অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব ইত্যাদি। না- বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: না/নয় বিশ্বাস= অবিশ্বাস (বিশ্বাসের অভাব), না/নয় লৌকিক= অলৌকিক (ভিন্নতা), না/নয় কেশা= অকেশা (অল্পতা), না/নয় সুর= অসুর (বিরোধ) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors