Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    জাতিসংঘ

    নিচের কোনটি জাতিসংঘে ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ এর অর্ন্তভূক্ত নয়?

    ক)
    মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা
    খ)
    শিশু মৃত্যু হার কমানো
    গ)
    লিঙ্গ সমতা নিশ্চিত করা
    ঘ)
    সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করা

    Explanation

    সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়। এসডিজির লক্ষ্যসমূহ হলো: - প্রথম : দারিদ্র্য নির্মূল - দ্বিতীয় : ক্ষুধামুক্তি - তৃতীয় : সুস্বাস্থ্য - চতুর্থ : মানসম্মত শিক্ষা - পঞ্চম : লিঙ্গ সমতা - ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - দশম : বৈষম্য হ্রাস - একাদশ : টেকসই শহর ও জনগণ - দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন - ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ - চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান - পঞ্চদশ : স্থলভাগের জীবন - ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

    Find Tutors

    View all Tutors