Subject

    বাংলা ভাষা

    Topic

    পদ প্রকরণ

    নিচের কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য?

    ক)
    বৈশাখ
    খ)
    হিমালয়
    গ)
    আকাশ
    ঘ)
    পবন

    Explanation

    নাম-বিশেষ্য: - যে সমস্ত বিশেষ্য কোন ব্যক্তি, স্থান, সময়, দেশ বা কোনো সৃষ্টি বা নির্দিষ্ট কিছু চিহ্নিত করে, তাদের নাম-বিশেষ্য বলা হয়। - অর্থাৎ, যেসব শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় — যেমন একটি নির্দিষ্ট মানুষের নাম, একটি নির্দিষ্ট জায়গার নাম, একটি নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট কোনো রচনা বা বস্তু — সেগুলো নাম-বিশেষ্য। উদাহরণ: - ব্যক্তিনাম: শামীম, রুবিনা, মাহবুব, তানভীর। - স্থাননাম: চট্টগ্রাম, সুন্দরবন, পদ্মা নদী, বাংলাদেশ। - কালনাম : শুক্রবার, বৈশাখ , রমজান, ডিসেম্বর। - সৃষ্টিনাম: রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা, পত্রিকা ইত্তেফাক, ভাস্কর্য অপরাজেয় বাংলা। এই নামগুলো প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু বোঝায়, তাই এদের নাম-বিশেষ্য বলা হয়।

    Find Tutors

    View all Tutors