Subject

    Govt.Jobs

    Topic

    দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক ২০১৩

    নিচের কোনটি কবি জসীম উদ্দীনের রচনা নয়?

    ক)
    ধানক্ষেত
    খ)
    মধুমালা
    গ)
    পদ্মাপার
    ঘ)
    এক মুঠো

    Explanation

    - জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ  ধানক্ষেত। - জসীমউদ্দীনের রচিত নাটক- পদ্মাপার (১৯৫০), মধুমালা (১৯৫১)। - অমিয় চক্রবর্তী রচিত কাব্য এক মুঠো (১৯৩৯) । - অমিয় চক্রবর্তী বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে তিরিশের দশক এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে'র সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধন ও সমসাময়িকতার বিস্ময়ে জড়িয়ে আছে। - শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অমিয় চক্রবর্তীর রচিত কাব্য: - কবিতাবলী (১৩৩২ বঙ্গাব্দ?), - উপহার (১৩৩৪ বঙ্গাব্দ), - খসড়া (১৯৩৮), - এক মুঠো (১৯৩৯), - মাটির দেয়াল (১৯৪২), - অভিজ্ঞান বসন্ত (১৯৪৩) , - দূরবাণী ইত্যাদি উল্লেখযোগ্য।

    Find Tutors

    View all Tutors