Subject

    Govt.Jobs

    Topic

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী) - ২৩.০৯.২০২৩

    নিচের কোনটি একবচনের উদাহরণ?

    ক)
    শিক্ষক পড়াচ্ছেন
    খ)
    মানুষ মরণশীল
    গ)
    লোকে বলে
    ঘ)
    রচনাবলি দিও

    Explanation

    - ‘বচন’ অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। - বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা: - একবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। - যেমন: শিক্ষক পড়াচ্ছেন। এখানে ‘শিক্ষক’ বলতে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। - বহুবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। - যেমন: তারা গেল। বিশেষণ শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন: মানুষ মরণশীল। লোকে বলে। - প্রদত্ত উদাহরণগুলোতে ‘মানুষ' ও ‘লোক’ দ্বারা বহুবচন বোঝায়। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ‘আবলি’ ব্যবহৃত হয়। যেমন: রচনাবলি দিও।

    Find Tutors

    View all Tutors