Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    কম্পিউটার সংগঠন

    নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?

    ক)
    টাচ স্ক্রীন
    খ)
    প্রিন্টার
    গ)
    মাউস
    ঘ)
    মাইক্রোফোন

    Explanation

    - টাচ স্ক্রীন একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে । - টাচ স্ক্রীন (Touch Screen)-এ আমরা আঙুল বা স্টাইলাস দিয়ে কম্পিউটারকে ইনপুট দিই (Input Device হিসেবে কাজ করে) এবং স্ক্রিনে তথ্য দেখি (Output Device হিসেবে কাজ করে)। - প্রিন্টার কেবল আউটপুট, মাউস ও মাইক্রোফোন কেবল ইনপুট ডিভাইস। তাই দু’দিকেই কাজ করতে পারে শুধু টাচ স্ক্রীন। ================= - কম্পিউটারে ব্যবহৃত যেসব Device ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাকে ইনপুট আউটপুট ডিভাইস বলে। Printer Scanner, Camera, VCR, VCP, VTR, TV, MODEM ও Touch Screen প্রভৃতি ইনপুট আউটপুট ডিভাইস। - কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হলো: Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light pen etc. - Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে। কয়েকটি Output device হলো- Projector, Monitor, Printer ও Speaker.

    Find Tutors

    View all Tutors