Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    রসায়ন বিজ্ঞান

    নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ?

    ক)
    প্রোপেন
    খ)
    পলিথিন
    গ)
    মিথেন
    ঘ)
    ন্যাপথালিন

    Explanation

    অ্যালিফেটিক যৌগের বৈশিষ্ট্য- - এর কাঠামো সরল বা শাখাযুক্ত শিকল। - এই যৌগের বন্ধন একক, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হতে পারে। যেমন: মিথেন (CH₄), ইথেন (C₂H₆), প্রোপেন (C₃H₈) ইত্যাদি। - এতে সাধারণত কোনো সুগন্ধ থাকে না। - এটি প্রতিস্থাপন, সংযোজন ইত্যাদি বিক্রিয়া করে। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য- - অ্যারোমেটিক যৌগগুলি একটি চক্রাকার কাঠামো বিশিষ্ট হয়। এই চক্রটি সাধারণত 6টি কার্বন পরমাণু দিয়ে গঠিত হয়, যেমন বেনজিন, ন্যাপথালিন, ফিনল, অ্যানিলিন ইত্যাদি। - (4n+2) π ইলেকট্রন: চক্রের মধ্যে (4n+2) সংখ্যক π ইলেকট্রন থাকতে হবে, যেখানে n একটি পূর্ণসংখ্যা (0, 1, 2, 3 ইত্যাদি)। একে হুকেলের সূত্র বলে। এই সূত্রটি অ্যারোম্যাটিসিটির একটি মূল শর্ত। - অ্যারোমেটিক যৌগে ইলেকট্রনগুলি চক্রের মধ্যে স্বাধীনভাবে চলাচল করে। এই ঘটনাকে অনুরণন বলে। এই অনুরণনের ফলে যৌগটি অতিরিক্ত স্থিতিশীল হয়। - অনেক অ্যারোমেটিক যৌগ সুগন্ধযুক্ত হয়। যদিও সব অ্যারোমেটিক যৌগেরই সুগন্ধ থাকে না।

    Find Tutors

    View all Tutors