Subject
Govt.Jobs
Topic
ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী (কর্মকর্তা / প্রকাশনা কর্মকর্তা) - ২০.১০.২০২৩
নিচের কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীর উদাহরণ?
নিচের কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীর উদাহরণ?
ক)
প্রজাপতিখ)
কেঁচোগ)
চিংড়িঘ)
আরশোলাExplanation
♦ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস: - সম্পূর্ণ প্রাণী জগতকে ৯টি প্রধান পর্বে ভাগ করা হয়েছে। - প্রথম ৮টি পর্ব অমেরুদন্ডী প্রাণীদের নিয়ে গঠিত। - শুধুমাত্র কর্ডাটা পর্ব মেরুদন্ডী প্রাণীদের নিয়ে গঠিত। • অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: - দেহ নলাকার ও খণ্ডায়িত। - প্রতিটি খণ্ডে সিটা থাকে (জোঁক ব্যতীত)। - নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। - উদাহরণ - কেঁচো , জোঁক ইত্যাদি। • আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: - দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। - মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। - নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। - দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। - উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ইত্যাদি। উৎস: ৮ম শ্রেণী বিজ্ঞান বই।Related questions
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন পাস করলে ফেল করা শিক্ষার্থীর হার কত?৩ দ্বারা বিভাজ্য সমস্ত ২ অঙ্কের সংখ্যাগুলোর যোগফল কত?একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সে.মি. হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?1 + 3 + 5 +............ + 101 ধারাটির পদ সংখ্যা কত?a + b = 8, b + c = 11 এবং a + c = 5 হলে, a + b + c এর মান কত?যদি a = √3 + √2 হয়, তবে (1/a) = ?'ট্যাক্স হলিডে' নীতির উদ্দেশ্য হলো:
