- ইদানীং অর্থ বর্তমান কাল। সুতরাং ইদানীং এর সাথে কাল/সময় যোগ করলে বাহুল্য জনিত অপপ্রয়োগ হবে। - অশ্রু অর্থ চোখের পানি; নয়ন জল। তাই ‘অশ্রুজল’ চোখের পানি অথবা কান্না অর্থে ব্যবহার করলে অপপ্রয়োগ হবে। এর শুদ্ধ প্রয়োগ হবে অশ্রু/চোখের জল। - বার্ষিক শব্দটি একটি প্রত্যয়সাধিত শব্দ। (বর্ষ + ইক)। এর সাথে পুনরায় ঈ প্রত্যয় যুক্ত হলে সেটি অপপ্রয়োগ হয়।