Subject

    বাংলা ভাষা

    Topic

    ধ্বনি

    নিচের কোনটিতে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ‘ক’ হয়েছে গ?

    ক)
    বাগ্দান
    খ)
    তন্মধ্যে
    গ)
    লাল
    ঘ)
    বিপজ্জনক

    Explanation

    - ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। যেমন: - চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)। - বিপদ্ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)। - উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)। - বাক্ + দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)। - তৎ + মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন )। - শম্ + কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)। - সম্ + চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

    Find Tutors

    View all Tutors