ফুসফুসের প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেন রক্তপ্রবাহে নেয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাই অক্সাইড বাতাসে নিষ্কাশন করা। এই যন্ত্রটি দেহের একটি অপরিহার্য অংশ। কিন্তু ফুসফুসে জীবাণু ও দূষণের কারণে সাধারণত বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে। যেকোনো মানুষের এই রোগ হতে পারে যা সময় মত চিকিৎসা করাতে না পারলে প্রাণঘাতীও হতে পারে। নিউমোনিয়ার জীবাণু মানুষের ফুসফুস এবং শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং টিবি'র জীবাণুর মাধ্যমে নিউমোনিয়া ছড়ায়। শীতকালে শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। আর এসব কারণেই বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে নিউমোনিয়া এক আতঙ্কের কারণও হয়ে দাঁড়িয়েছে। ফুসফুসীয় রোগের কারণ- ১। ধূমপান ও মাদকদ্রব্য। ২। বিশ্রামহীন জীবনযাপন। ৩। অপুষ্টি ৪। অতিরিক্ত ইসাইক্লিক ওষুধ গ্রহণ। ৫। ফুসফুসীয় জীবাণু দূষণ।