- আবরণীবিহীন ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার যে অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সক্ষম, তাকে রাইবোজোম বলে ৷ - নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপন্ন হয়। - রবিনসন ও ব্রাউন (Robinson & Brown) ১৯৫৩ খ্রিস্টাব্দে উদ্ভিদকোষে রাইবোজোম আবিষ্কার করেন। - প্যালাডে (Plade) ১৯৫৫ খ্রিস্টাব্দে এদের প্রাণিকোষে পর্যবেক্ষণ করেন এবং রাইবোজম নামকরণ করেন। - রাইবোজোমের প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন ও RNA । - E.coli এর 70s রাইবোজোমে ৩৭% প্রোটিন এবং ৩৬% RNA বিদ্যমান। - প্রোটিন সংশ্লেষণ করাই রাইবোজোমের প্রধান কাজ। তাই রাইবোজোমকে ‘প্রোটিন ফ্যাক্টরি (Protein factory) বলা হয়।