Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
'নারীর মূল্য' প্রবন্ধ গ্রন্থটি কার রচনা?
'নারীর মূল্য' প্রবন্ধ গ্রন্থটি কার রচনা?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
আহমদ শরীফগ)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঘ)
কাজী নজরুল ইসলামExplanation
১৯২৯ সালের ৩০ মার্চ রংপুর বঙ্গীয় যুব সম্মিলনীর অধিবেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতি হিসেবে যে ভাষণ প্রদান করেন তারই মুদ্রিত রূপ ‘তরুণের বিদ্রোহ' (১৯২৯) প্রবন্ধ। - এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে ‘সত্য ও মিথ্যা নামে আরো একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়। - তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ: ‘নারীর মূল্য' (১৯২৩) , ‘স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)। - শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। - বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। • শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ - বড়দিদি, - পল্লী সমাজ, - পরিণীতা, - বিরাজ বৌ, - পণ্ডিত মশায়, - দেবদাস, - চরিত্রহীন, - শ্রীকান্ত, - নিষ্কৃতি, - দত্তা, - গৃহদাহ, - বামুনের মেয়ে ইত্যাদি।Related questions
‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি প্রদান করা হয়?কোনটি সঠিক?অপরাজেয় কথাশিল্পী কার উপাধি?‘পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি?শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটি?শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে 'জগত্তারিণী পদক’ লাভ করেন?
