Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
'নাম রেখেছি কোমল গান্ধায়' গ্রন্থের রচিয়তা?
'নাম রেখেছি কোমল গান্ধায়' গ্রন্থের রচিয়তা?
ক)
সৈয়দ মুজতবা আলীখ)
জীবনানন্দ দাশগ)
বিষ্ণু দেঘ)
আল মাহমুদেরExplanation
- বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। - ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম। - ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। - কিন্তু ১৯৩০ সালে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় (১৯৩১) পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং ১৯৪৭ পর্যন্ত এর সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। - ১৯৪৮ সালে তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সাহিত্যপত্র প্রকাশ করেন। - তিনি নিজেও নিরুক্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। - বিষ্ণু দে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্য জীবন শুরু করেন। বিষ্ণু দের কয়েকটি গ্রন্থ: - উর্বশী ও আর্টেমিস (১৯৩৩), - চোরাবালি (১৯৩৭), - সাত ভাই চম্পা (১৯৪৪), - রুচি ও প্রগতি (১৯৪৬), - সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২), - নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫৩), - তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮), - স্মৃতি সত্তা ভবিষ্যত (১৯৬৩), - রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা (১৯৬৬), - মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা (১৯৬৭), - In the Sun and the Rain (১৯৭২), - উত্তরে থাকো মৌন (১৯৭৭), - সেকাল থেকে একাল (১৯৮০), - আমার হূদয়ে বাঁচো (১৯৮১) ইত্যাদি। - এই জীবন নামে তাঁর একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে। এছাড়াও রয়েছে ১০টি কাব্য সংকলন, ৭টি অনুবাদগ্রন্থ এবং ২টি সম্পাদিত গ্রন্থ। তাঁর একটি সম্পাদিত গ্রন্থ হচ্ছে এ কালের কবিতা।Related questions
‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম ---'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিলেন-বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?‘সনেট পঞ্চশৎ’- কার রচিত কাব্যগ্রন্থ?‘বীরবলের হালখাতা’ - কি ধরনের গ্রন্থ?প্রেমেন্দ্র মিত্রের কাব্যগ্রন্থ কোনটি?
