Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    নাতিশীতোষ্ণ – কোন সমাসের উদাহরণ?

    ক)
    দ্বিতীয়া তৎপুরুষ
    খ)
    নঞ তৎপুরুষ
    গ)
    উপপদ তৎপুরুষ
    ঘ)
    অলুক তৎপুরুষ
    ঙ)
    কোনটিই নয়

    Explanation

    না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার= অনাচার, ন কাতর= অকাতর। এরূপ- অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: ন কাল= অকাল বা আকাল। এরূপ- আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। না- বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: - ন বিশ্বাস= অবিশ্বাস (বিশ্বাসের অভাব), - ন লৌকিক= অলৌকিক (ভিন্নতা), - ন কেশা= অকেশা (অল্পতা), - ন সুর= অসুর (বিরোধ), - ন কাল= অকাল (অপ্রশস্ত), - ন ঘাট= অঘাট (মন্দ)। এরূপ- অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি। বোনাসঃ নাতিশীতোষ্ণমণ্ডল' শব্দে ৭ টি অক্ষর রয়েছে (না + তি + শী + ত + উষ্ণ + মণ্‌ + ডল)। বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে-অক্ষর। এর ইংরেজি নাম - syllable. অক্ষর মূলত দুই প্রকার। যথা- - মুক্তাক্ষর: টানা যাবে না (যেমন- ক/লা) - বদ্ধাক্ষর: টানা যাবে (যেমন- দিন) অক্ষর নির্ধারণ করার ক্ষেত্রে দুটো বিষয় লক্ষণীয় - যতগুলো কার আছে এবং যতগুলো এক প্রয়াসে উচ্চারিত শব্দাবলী তার সমষ্টি হবে অক্ষর সংখ্যা।

    Find Tutors

    View all Tutors