নবান্ন (= নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি। এটা আবার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আবার, নব+অন্ন= নবান্ন নবান্ন শব্দটি সন্ধি ও সমাস উভয় প্রতিক্রিয়ায় গঠিত।