Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ১৫ তম

    নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

    ক)
    যথাযথ হাল ঘুরিয়ে
    খ)
    নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
    গ)
    গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে
    ঘ)
    পাল ব্যবহার করে

    Explanation

    - রশি দ্বারা যখন নৌকার গুন টানা হয়, তখন নৌকার ওপর প্রযুক্ত বল দুটি উপাংশে ক্রিয়া করে। - বলের এক অংশ নৌকাকে সম্মুখ দিকে চালিত করে, অপর অংশ নৌকাকে পাড়ের দিকে চালিত করে। - এ অবস্থায় নৌকাটি কিছুদূর এগিয়ে পাড়ে ঠাঁই নেয়ার কথা, কিন্তু গুন টানার সময় নৌকার মাঝি নৌকার হাল যথাযথভাবে ঘুরিয়ে পাড়ে দিকের বলের অংশকে প্রশমিত করে। - ফলে সম্মুখ দিকের বলের ক্রিয়ায় নৌকা সামনের দিকে মাঝ নদী বরাবর চলে।

    Find Tutors

    View all Tutors