Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ২০ তম

    নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

    ক)
    রাজবন্দীর জবানবন্দী
    খ)
    ব্যাথার দান
    গ)
    অগ্নিবীনা
    ঘ)
    নবযুগ

    Explanation

    কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। - করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)। -  ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। - তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যাথার দান (১৯২২) - তাঁর প্রথম প্রকাশিত রচনা বাউণ্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয় 'সওগাত' পত্রিকায় । - তাঁর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি প্রকাশিত হয় 'বঙ্গীয় মুসলিম সাহিত্য' পত্রিকায়। - তাঁর প্রথম প্রকাশিত গল্প বাউণ্ডূলের আত্মকাহিনী। - তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নী-বীণা। - তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধন হারা। - তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। - তাঁর প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ- - অগ্নিবীণা, বিষের বাঁশি, - সর্বহারা, ফনীমনসা, - জিঞ্জির, প্রলয় শিখা, - ভাঙার গান, সাম্যবাদী, - সন্ধ্যা ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors