Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
আধুনিক যুগ
নজরুলের প্রথম প্রকাশিত প্ৰবন্ধ কোনটি?
নজরুলের প্রথম প্রকাশিত প্ৰবন্ধ কোনটি?
ক)
যুগবাণীখ)
দুর্দিনের যাত্রীগ)
রাজবন্দীর জবানবন্দীঘ)
তুর্ক মহিলার ঘোমটা খোলাExplanation
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো। - বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু। - বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত। - আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস), - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - তুর্ক মহিলার ঘোমটা খোলা (প্রথম প্রবন্ধ) - রাজবন্দীর জবানবন্দি, - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।Related questions
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?কাজী নজরুল ইসলামের জন্মস্থান-কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস-কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন?লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় ?ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবি কাজী নজরুল ইসলাম কত সালে সম্মানসূচক 'ডক্টর অব লিটারেচার' ডিগ্রি প্রদান করা হয়?
