Subject
বাংলা ভাষা
Topic
ধ্বনি
'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ক)
ধ্বনি দৃশ্যমানখ)
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনিগ)
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়ঘ)
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনিExplanation
মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে কথা বলে তার মূলে আছে কতকগুলো ধ্বনি। -ড. হায়াৎ মামুদ ‘ভাষা-শিক্ষা’ গ্রন্থে বলেন, ‘মনের ভাব প্রকাশের জন্য মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে ধ্বনি বলে। তবে, ব্যাকরণে শুধু মানুষের মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। -অর্থাৎ অর্থবোধক ধ্বনির সমষ্টিই ভাষার প্রধান উপাদান। কিন্তু ধ্বনি দৃশ্যমান নয়, ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়। একজন বলে অন্যজন শোনে। সেই ধ্বনিকে, আরো স্পষ্ট করে বলতে গেলে, বাধ্বনিকে একটা দৃশ্যরূপ দেওয়ার জন্যই বর্ণের সৃষ্টি হয়েছে।' -ড. মুহম্মদ আবদুল হাই ‘তোষামোদ ও রাজনীতির ভাষা' গ্রন্থে বলেন, 'মানুষের সঙ্গে মানুষের সামাজিকতা বজায় রাখতে হলে তার প্রধান উপায় কথা বলা, মুখ খোলা, আওয়াজ করা। সে আওয়াজ বা ধ্বনিগুলোর একমাত্র শর্ত হচ্ছে যে, সেগুলো অর্থবোধক হওয়া চাই।’ -‘অর্থবোধকতা’ প্রসঙ্গে ড. মুহম্মদ আবদুল হাই ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থে বলেন, ‘অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাধ্বনি।' মানুষের বাক-প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আল-জিহ্বা, নাসিকা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে।Related questions
"মোজা>মুজো" স্বরসঙ্গতির কোন প্রকারের উদাহরণ?"আলাহিদা> আলাদা" ধ্বনির কোন ধরনের পরিবর্তনের উদাহরণ?‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?নিচের কোনটি অন্তঃস্থ ধ্বনি?ড় ও ঢ় এর ক্ষেত্রে অশুদ্ধ কোনটি?যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি?বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
