Subject
সাধারণ বিজ্ঞান
Topic
রসায়ন বিজ্ঞান
ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে কোনটি ব্যবহৃত হয়?
ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে কোনটি ব্যবহৃত হয়?
ক)
মৃৎক্ষার ধাতুখ)
অধাতুগ)
নিষ্ক্রিয় গ্যাসঘ)
সংকর ধাতুExplanation
- দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। (1) পিতল [Brass] :- তামা [Cu] 60-80% এবং দস্তা [Zn] 40-20 % -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার : বাসনপত্র, নল, টেলিস্কোপ, মূর্তি, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রের অংশ, জলের কল প্রভৃতি প্রস্তুতিতে পিতলের ব্যবহার হয় । (2) কাঁসা [Bell Metal]:- তামা [Cu] 80% এবং টিন [Sn] 20% -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার : থালা, গ্লাস, মুদ্রা, বাটি, মূর্তি, ঘন্টা প্রভৃতি প্রস্তুতিতে কাঁসার ব্যবহার হয় । (3) ব্রোঞ্জ [Bronze]:- তামা [Cu] 75-90% এবং টিন [Sn] 25-10% -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার : মূর্তি, থালা, যন্ত্রের বিভিন্ন অংশ, বাসনপত্র, মেডেল, মুদ্রা প্রভৃতি প্রস্তুতিতে ব্রোঞ্জের ব্যবহার হয় । - দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে সংকর ধাতুর বহুল ব্যবহার রয়েছে। - অনেক সময় একাধিক ধাতুর মিশ্রণের ফলে দ্রব্যের উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যায়। আবার অনেক ক্ষেত্রে ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে (যেমন - ধাতব ঔজ্জ্বল্য, ঘাতসহনীয়তা বা নমনীয়তা) সংকর ধাতু ব্যবহৃত হয়।Related questions
এসিটোন আবিষ্কার করে-ইউরিয়া সারের কাঁচামাল কী?অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো-বাসাবাড়ি তে সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি?সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?যে তাপমাত্রায় পানির তরল রুপ বাষ্প হয় তাকে কি বলা হয় ?নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
