Subject

    Govt.Jobs

    Topic

    সরকারি কর্মকমিশন (পিএসসি) (ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর) - ২০.১২.২০২৩

    দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?

    ক)
    চট্টগ্রাম
    খ)
    সিলেট
    গ)
    দিনাজপুর
    ঘ)
    ফরিদপুর

    Explanation

    - দৌলত উজির বাহরাম খান (আনু. ১৬শ শতক)  মধ্যযুগীয় বাংলা ভাষার কবি। তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন। -  পীরভক্ত বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দীন। - তিনি অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) প্রদান করেন। - বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন: লায়লী-মজন ও ইমাম-বিজয়। - উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য। - লায়লী-মজনু মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে তা পরিণত হয়েছে মানবিক প্রেমকাব্যে। - বাহরাম খানই প্রথম লায়লী-মজনুর মতো বিশ্বখ্যাত বিরহমূলক প্রেমকাহিনী নিয়ে বাংলা ভাষায় কাব্য রচনা করেন। - একই কাহিনী অবলম্বনে মুহম্মদ খাতের ১৮৬৪ সালে দোভাষী পুথি এবং শেখ ফজলুল করিম ১৯০৩ সালে আখ্যানকাব্য রচনা করেন। সোর্সঃ বাংলাপিডিয়া।

    Find Tutors

    View all Tutors