Subject

    বাংলা ভাষা

    Topic

    প্রকৃতি ও প্রত্যয়

    ‘দোলনা’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

    ক)
    √দুল্ + অন
    খ)
    √দুল্ + অনা
    গ)
    √দল্ + ওনা
    ঘ)
    √দুল্ + আন

    Explanation

    • ”অনা”- কৃৎ প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠন: - √দুল্ + অনা= দুলনা> দোলনা। উল্লেখ্য, - ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়। যেমন- - চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)। - চল (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

    Find Tutors

    View all Tutors