Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ভূগোল ও পরিচিতি

    দেশে প্রথম 'জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য' কোন জেলায় অবস্থিত?

    ক)
    সিলেট
    খ)
    যশোর
    গ)
    নাটোর
    ঘ)
    রাজশাহী

    Explanation

    - বাংলাদেশে প্রথমবারের মতো দুটি জলাভূমিকে 'জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য' হিসেবে ঘোষণা করা হয়েছে। - এই দুটি জলাভূমি রাজশাহী জেলায় অবস্থিত। ১. বিলজোয়ানা: এটি রাজশাহীর তানোর উপজেলায় অবস্থিত এবং এর আয়তন ১.৬৫ একর। ২. বিলভালা: এটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত এবং এর আয়তন ১৫.০৮ একর। - এই জলাভূমিগুলো শীতকালে দেশি ও পরিযায়ী পাখির জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। - এখানে কালেম, কোড়া, ডাহুক, বালি হাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। - এছাড়া উভচর, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীরও বাসস্থান রয়েছে। - এই অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী। - এর ফলে এই এলাকাগুলোতে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

    Find Tutors

    View all Tutors