দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
Reading
ক)
চট্টগ্রাম
খ)
ফেনী
গ)
নরসিংদী
ঘ)
ময়মনসিংহ
Explanation
বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সুতিয়াখালীতে অবস্থিত। -এর মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। -নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতে সরকার ২০১৭ সালে এটি স্থাপনের কাজ শুরু করে এবং ২০২০ সালে কাজ সম্পন্ন করে। -২২ ডিসেম্বর, ২০২০ সালে এখানে উৎপাদিত সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। -আর ফেনী জেলার সোনাগাজীতে ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান আছে। -এটি ২০২৩ সালে উদ্বোধন হতে পারে। তবে বর্তমানে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প হলো ‘তিস্তা সোলার পাওয়ার প্লান্ট' । -এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত। -২০১৭ সালে ‘তিস্তা সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য প্রাথমিক কাজ শুরু হয়। -২০২২ সালে এটি উদ্বোধন করা হয়। -এর উৎপাদন ক্ষমতা ২০০ মেগাওয়াট।