Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৫তম

    'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?

    ক)
    আবুল ফজল
    খ)
    আবদুল কাদির
    গ)
    জাহানারা ইমাম
    ঘ)
    মুশতারি শফী

    Explanation

    ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬) এর অন্যতম প্রতিষ্ঠাতা, ‘মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী’ ও ‘জাতির বিবেক’ বলে স্বীকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল রচিত স্মৃতিগ্রন্থ ‘দুর্দিনের দিনলিপি' (১৯৭২)। -১ জুলাই, ১৯৭১ থেকে ৩০ ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত সময়কালে লিখিত লেখকের দৈনন্দিন দিনলিপি ১৯৭২ সালের নভেম্বর মাসে ‘দুর্দিনের দিনলিপি' নামে প্রকাশিত হয়। -গ্রন্থটিতে স্থান পেয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে লেখকের আত্মগোপনকালের দৈনন্দিন জীবনচিত্র। -গ্রন্থটি তিনি শহিদ আনোয়ার পাশাকে উৎসর্গ করেন।

    Find Tutors

    View all Tutors