Subject

    Previous Exam (কলেজ পর্যায়)

    Topic

    ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১৩.০৫.২০১৬

    তৎকালীন পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে?

    ক)
    ১৯৫৬
    খ)
    ১৯৬২
    গ)
    ১৯৬৬
    ঘ)
    ১৯৬৮

    Explanation

    - ৩০ ডিসেম্বর, ১৯৫৮ সালে তৎকালীন শিক্ষাসচিব ড.এস.এম শরিফকে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট শরিফ কমিশন গঠন করা হয়। - এ কমিটি ২৬ আগস্ট, ১৯৫৯ সালে রিপোর্ট দাখিল করে। আর ১৯৬০ সালে এটি প্রকাশিত হয়। এতে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়। - এ কমিটির পেশকৃত অনেক সুপারিশকে উচ্চ শিক্ষা বন্ধের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে পূর্ব পাকিস্তানে তীব্র আন্দোলন গড়ে ওঠে। - ১৭ সেপ্টেম্বর, ১৯৬২ সালে ছাত্র আন্দোলনে পুলিশ গুলি চালালে কয়েকজন ছাত্র শহিদ হন। - ছাত্র আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত শরিফ কমিশনের রিপোর্ট বাস্তবায়ন স্থগিত ঘোষণা করে।

    Find Tutors

    View all Tutors