Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা ‘ -কোন আন্দোলনের স্লোগান?

    ক)
    ভাষা আন্দোলনের
    খ)
    মুক্তিযুদ্ধের
    গ)
    গণ-অভ্যুত্থানের
    ঘ)
    ৬ দফা আন্দোলনের

    Explanation

    গণ-অভ্যুত্থানের স্লোগান 'তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা ‘ পিনডি না ঢাকা,ঢাকা ঢাকা। জাগো জাগো,বাঙালি জাগো। ♦ গণ-অভ্যুত্থান দিবসঃ * ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়। * ১৯৬৯ সালের এই দিনে সংগ্রামী জনতা পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। * মিছিলে পুলিশের গুলিবর্ষণে নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান নিহত হন। * জনতার প্রবল প্রতিবাদে আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়। * এই গণ-অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের স্বৈরশাসনের পতন ঘটে। * গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। * এই আন্দোলন ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য উদাহরণ। * গণ-অভ্যুত্থান দিবসের ঘটনাবলী পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে। * আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই। এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশনা।

    Find Tutors

    View all Tutors